মানিকগঞ্জ পাসপোর্ট কার্যালয় থেকে ১৩ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে জেলা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে গতকাল রোববার ১৩ জনকে আটক করেছে পুলিশ। পাসপোর্ট করতে আসা গ্রাহকদের ভোগান্তি ও হয়রানি করার অভিযোগে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন: মহিদুর রহমান, এমদাদ হোসেন, বাসের খান, আবদুল কুদ্দুস, মো. লাবলু, খোয়াজ মিয়া, হানিফ মিয়া, ফজলুল হক, ফিরোজ খান, জাহিদুর রহমান, মামুন হোসেন, সফিকুল ইসলাম ও কামরুল ইসলাম। তাঁদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়।পুলিশ সূত্রের ভাষ্যমতে, সম্প্রতি মানিকগঞ্জ পাসপোর্ট কার্যালয়ে দালাল চক্রের তৎপরতা বেড়ে গেছে। তাঁরা পাসপোর্ট করতে আসা গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায়সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম গতকাল বিকেলে বলেন, আটক দালালদের কাছ থেকে বেশ কয়েকটি পাসপোর্ট, পাসপোর্টের আবেদন ফরম ও সত্যায়িত করার অবৈধ সিল উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।