মানিকগঞ্জ প্রতিনিধিবিকেন্দ্রীকরণের লক্ষ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় শহরে স্থায়ী কার্যালয় স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ, ভূমি চিহ্নিতকরণ ও ভূমির ব্যয় প্রাক্কলনের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে। সরকারের বিবেচনার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে জমা দিয়েছে। বর্তমানে ভাড়া করা অস্থায়ী আঞ্চলিক কার্যালয়ের স্থলে প্রতিটির জন্য পাঁচ একর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে।