মানিকগঞ্জ বিএনপির কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সমেঞ্চলন করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমানের বাসভবনে গতকাল সোমবার ওই সংবাদ সমেঞ্চলন করা হয়।এতে আতাউর রহমান ছাড়াও জেলা যুবদলের সাবেক সহসভাপতি সামছুল ইসলাম, সাটুরিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুর রউফসহ দেড় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে বলা হয়, নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন না। তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততাও নেই।নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক এস এ কবির জিন্নাহ বলেন, কমিটিতে স্থান পাওয়া সবাই দলীয় কর্মকাণ্ডে সক্রিয়।