মানিকগঞ্জ শহর খাল রক্ষার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ শহরের ভেতর দিয়ে প্রবাহিত খাল রক্ষার দাবিতে বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার শহরের প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রথম আলো বন্ধুসভার জেলা শাখার সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে গতকাল দুপুরে শহীদ রফিক সড়কে শোভাযাত্রার আয়োজন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পৌর মেয়র রমজান আলী বলেন, খালের জমিতে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়ার পরও অবৈধ দখলদারেরা মানছেন না।