মানিকগঞ্জসহ কয়েক জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ গ্রিডের তিনটি ব্রেকার ফেটে যাওয়ায় মানিকগঞ্জসহ আশপাশের কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে প্রায় দেড় লাখ গ্রাহক ভোগান্তির মধ্যে পড়েছে।মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মানিকগঞ্জ ১৩৩ কেভি গ্রিডের তিনটি ব্রেকার ফেটে যায়। ব্রেকার ফেটে যাওয়ার কারণে মানিকগঞ্জ শহরসহ জেলার সদর, সাটুরিয়া, ঘিওর, শিবালয়, হরিরামপুর, দৌলতপুর, সিঙ্গাইর এবং সিরাজগঞ্জের চৌহালি, টাঙ্গাইলের নাগরপুর ও ঢাকার ধামরাই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. রফিকুল ইসলাম বলেন, রাত আটটার দিকে ঢাকা থেকে বিশেষজ্ঞ প্রকৌশলী এনে জরুরি মেরামতকাজ শুরু করা হয়েছে। কী কারণে ব্রেকার ফেটে যায়, তাও নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।