মানিকগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে গতকাল শনিবার আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে জেলায় গত এক বছরে উদ্ধার করা বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়।পুলিশ লাইন মিলনায়তনে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহামঞ্চদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আছাদুজ্জামান মিয়া, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন, মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম এ সাঈদ, সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।মতবিনিময় সভার আগে মানিকগঞ্জে গত এক বছরে উদ্ধার করা ফেনসিডিল, হেরোইন, মদ ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়।