মানিকগঞ্জে আজ ইজতেমা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ পৌর এলাকার ছিদ্দিকনগরে আজ বুধবার থেকে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হচ্ছে। বাদ জোহর এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মানিকগঞ্জ দরবার শরিফের প্রধান খলিফা হজরত মাওলানা মুফতি মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, দরবার শরিফের উদ্যোগে তালিমে জিকিরের সার্বিক তত্ত্বাবধানে চলবে এ ইজতেমা। আগামী শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। প্রায় ১০ একর জমির ওপর বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর থেকে মুসল্লিরা এসেছেন।