মানিকগঞ্জে আনজু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে আজিজুল হক ওরফে আনজু হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। পরে একই দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।গত ২২ মে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মাটি ব্যবসায়ী আনজু। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জের ধরে চরভাকুম গ্রামের ইউসুফ ফকির, হযরত আলী ফকির ও শুকুর আলী ফকিরের লোকজনের হামলায় আনজু নিহত হয়েছেন।ঘটনার পরের দিন ইউসুফ ফকির, হযরত আলী ফকির, শুকুর আলীসহ ২৬ জনকে আসামি করে নিহতের ছোট ভাই আবদুস সালাম সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার প্রধান আসামিসহ ১২ জন হাইকোর্ট থেকে এবং মানিকগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত থেকে অন্য পাঁচজন জামিন নেন।নিহতের পরিবারের অভিযোগ, জামিনে বের হওয়ার পর আসামিরা বিভিন্ন সময় তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। আনজু হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এতে নিহতের স্বজনেরা ও গ্রামবাসী অংশ নেন।মানববন্ধনে নিহতের ভাই আবদুস সালাম অভিযোগ করেন, জামিন পাওয়ার পর থেকে আসামিরা মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। অন্যাথায় হত্যার হুমকি দেওয়া হচ্ছে। মানববন্ধন শেষে একই দাাবিতে মানিকগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়।সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, হুমকির বিষয়টি তিনি জানেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।