মানিকগঞ্জে ঈদের নতুন পোশাক পেল ৬০ শিশু ও প্রবীণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিশুদের আনন্দ, আমাদের আনন্দ’ এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল বুধবার মানিকগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে দরিদ্র শিশু ও প্রবীণদের নতুন পোশাক দেওয়া হয়েছে।
ঈদ উপলক্ষে সদর উপজেলার দিঘী গ্রামের মাঝিপাড়া সেতুর পাশে এসব পোশাক দেওয়া হয়। দিঘী, ছুটি ভাটবাউর ও পিতলাই গ্রামের ৪০ শিশুকে প্যান্ট, শার্ট ও ফ্রক দেওয়া হয়েছে। ২০ জন প্রবীণকে দেওয়া হয় পাঞ্জাবি, লুঙ্গি ও গেঞ্জি।
এ সময় সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, ডেইলি স্টার-এর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রথম আলো বন্ধুসভার মানিকগঞ্জের সভাপতি মাহবুব আলম রাসেল, সহসভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান ও দিঘী ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ রানা উপস্থিত ছিলেন। মাসুদ রানা বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা শিশুদের আনন্দের ভাগীদার হয়েছে। এই দায়বদ্ধতা সকলেরও।’