মানিকগঞ্জে এসি রবিউলের প্রতিকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ পুলিশ লাইনসের ফটকের পাশে স্থাপন করা গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার রবিউল করিমের প্রতিকৃতি গতকাল উন্মোচন করা হয় l ছবি: প্রথম আলো
মানিকগঞ্জ পুলিশ লাইনসের ফটকের পাশে স্থাপন করা গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার রবিউল করিমের প্রতিকৃতি গতকাল উন্মোচন করা হয় l ছবি: প্রথম আলো

মানিকগঞ্জে পুলিশ লাইনসের মূল ফটকের পাশে স্থাপন করা হয়েছে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নিহত পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের প্রতিকৃতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার পুলিশ সুপার মাহফুজুর রহমান প্রতিকৃতিটি উন্মোচন করেন।
রবিউল করিমের প্রতিকৃতি নির্মাণ করেছেন গোপাল চন্দ্র পাল। উদ্বোধনের সময় এসি রবিউলের মা করিমুননেছা, স্ত্রী উম্মে সালমা, ছোট ভাই শামসুজ্জামান শামস, ছেলে সাজিদুল করিম ও আড়াই মাসের মেয়ে কামরুননেছা উপস্থিত ছিলেন। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রবিউলের নামে পুলিশ লাইনসের প্রধান ফটকের নামকরণ করা হয়েছে ‘শহীদ সিনিয়র এসি রবিউল করিম গেট’।
অনুষ্ঠানে পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ‘দেশ ও মানুষের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ কর্মকর্তা রবিউল করিম জীবন উৎসর্গ করেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এই প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।’
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে জঙ্গিরা। তাঁদের উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম। এ সময় জঙ্গিদের হামলায় তিনি নিহত হন।