মানিকগঞ্জে কৃষক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সদর উপজেলার কৈতরা গ্রামে গতকাল সোমবার কৃষক সমাবেশ হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বারসিক আয়োজিত দিনব্যাপী এ সমাবেশে দুই শতাধিক কৃষক অংশ নেন। কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, দেশি জাতের আমন ধান সংরক্ষণ, রাসায়নিক সারমুক্ত শস্য উৎপাদন ও জৈব বালাইনাশক ব্যবহারসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। এতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মেহের উদ্দীন, স্থানীয় পুটাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল, কৃষিবিদ জিল্লুর রহমান ও বারসিকের প্রোগ্রাম কর্মকর্তা বিমল রায় উপস্থিত ছিলেন।