মানিকগঞ্জে গাছ কেটে মহাসড়ক অবরোধ, ট্রাকে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় আজ মঙ্গলবার গাছ কেটে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবরোধকারীরা। এ সময় তারা পণ্যবাহী একটি ট্রাকে আগুন দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের বানিয়াজুরী এলাকায় রাস্তার পাশের একটি বড় গাছ কেটে রাস্তা অবরোধ করা হয়। এরপর অবরোধকারীরা পাটুরিয়া থেকে ঢাকাগামী পানবোঝাই একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। এর আগেই অবশ্য আগুনে ট্রাকের বেশির ভাগ অংশ পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম বলেন, সাড়ে ছয়টার দিকে মহাসড়কের ওপর থেকে গাছটি সরিয়ে ফেলা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।