মানিকগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ওই গৃহবধূর স্বামী রিকশাচালক। গত মঙ্গলবার সকালে তিনি রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে বিকেল তিনটার দিকে মো. রুবেল (২২) নামের এক ব্যক্তি বাড়িতে যান। এরপর রুবেল ওই গৃহবধূকে ধর্ষণ করেন। গৃহবধূকে অসুস্থ অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধূর স্বামী বলেন, এ ঘটনায় গত বুধবার এলাকার লোকজন সালিসের আয়োজন করেন। কিন্তু ধর্ষকের পক্ষের লোকজন উপস্থিত না হওয়ায় সালিস হয়নি।