মানিকগঞ্জে চালককে হত্যা করে মাইক্রো ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ থেকে একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে চালককে হত্যা করে মাইক্রোবাসটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার টেপিকুশিয়ারা গ্রাম থেকে চালকের লাশ উদ্ধার করা হয়েছে।নিহত চালকের নাম শফিকুল ইসলাম (২৬)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার পাথরাইল গ্রামের মো. সাইয়েমের ছেলে।মানিকগঞ্জ সদর থানা ও ঘাটাইল থানার পুলিশ এবং নিহত শফিকুলের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে কয়েকজন লোক এক ব্যক্তিকে রোগী সাজিয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে যাওয়ার কথা বলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শফিকুল ইসলামের মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-১১-৮৬৮৯) ভাড়া নেয়। ঢাকায় পৌঁছানোর পর কথিত রোগীর সঙ্গের লোকজন ওই হাসপাতালে রোগীকে ভর্তি করা সম্ভব হবে না জানিয়ে তাদের টাঙ্গাইল নিয়ে যাওয়ার অনুরোধ করে। তাদের অনুরোধে শফিকুল ইসলাম সন্ধ্যার দিকে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। রাত ১০টার দিকে স্ত্রী দীপালি আক্তারের সঙ্গে মুঠোফোনে শফিকুলের সর্বশেষ কথা হয়। এর পর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার সকালে ঘাটাইলের টেপিকুশিয়ারা গ্রামে তাঁর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ঘাটাইল থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালের মর্গে পাঠায়।