মানিকগঞ্জে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার ভিকড়া গ্রামে গরুচোর সন্দেহে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর বাড়ি সিঙ্গাইর উপজেলার আলীনগর গ্রামে। আনোয়ারের পরিবারের দাবি, আনোয়ার চোর ছিলেন না। নিহত আনোয়ারের ভাই আলতাফ হোসেন দাবি করেছেন, তার ভাই চোর ছিল না। আনোয়ার নেশাগ্রস্ত ছিল। হয়তো নেশার ঘোরে সে ভিকড়া এলাকায় চলে গিয়েছিল। এ ঘটনায় বেশ কিছু গ্রামবাসীকে আসামি করে গতকাল সদর থানায় হত্যা মামলা করা হয়েছে।সদর থানার এসআই বলেন, বিষয়টির আরও তদন্ত করা হচ্ছে।