মানিকগঞ্জে ছাত্র মজলিসের তিন ‘নেতা’ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা ধরনের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রদের দলে ভেড়ানোর চেষ্টার অভিযোগে সন্দেহভাজন ইসলামী ছাত্র মজলিসের তিন নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল রোববার মানিকগঞ্জের শিবালয় সরকারি উচ্চবিদ্যালয় থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন জহির মিয়া (২৫), সেলিম হোসাইন (২৫) ও আশিকুল ইসলাম (২২)। শিবালয় থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আটক ব্যক্তিরা নিজেদের মানিকগঞ্জ জেলা ইসলামী ছাত্র মজলিস জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতা বলে দাবি করেন। ওই সংগঠন নিষিদ্ধ কি না, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।