মানিকগঞ্জে ছাত্র মজলিসের ১১ নেতা-কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে গতকাল শুক্রবার ইসলামী ছাত্র মজলিসের ১১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জেলা শহরে আয়োজিত এক মানববন্ধন থেকে তাঁদের আটক করা হয়।পুলিশ ও সংগঠন সূত্র জানায়, জামায়াত-শিবিরের নেতা-কর্মী সন্দেহে সম্প্রতি ঢাকা মহানগর উত্তরের খেলাফত মজলিসের এক নেতাসহ ১৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে জেলা ছাত্র মজলিস। শহরের শহীদ রফিক সড়কের জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ১১ জন নেতা-কর্মীকে আটক করা হয়।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর আশঙ্কায় তাঁদের আটক করা হয়েছে।