মানিকগঞ্জে এক কলেজছাত্রীকে (২২) অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গতকাল রোববার সন্ধ্যায় ছাত্রলীগের দুই নেতাসহ চারজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।
আসামিরা হলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বিরুল ইসলাম ওরফে সনি এবং মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী। মামলা দায়েরের পরপরই সাব্বিরুলকে গ্রেপ্তার করা হয়।
এজাহারের বিবরণ অনুযায়ী, স্নাতক (সমঞ্চান) তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন ছাত্রলীগ নেতা লিয়াকত। এক মাস আগে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীটির সঙ্গে লিয়াকত অশালীন আচরণ করেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। গতকাল সকাল সাতটার দিকে প্রাইভেট পড়ার জন্য ওই ছাত্রী বাড়ি থেকে বের হন। শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ছাত্রলীগ নেতা লিয়াকত ও সাব্বিরুলসহ চার যুবক মেয়েটির পথ রোধ করেন। একপর্যায়ে তাঁরা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যান।
সদর থানার এসআই রহমত আলী বলেন, অপহূত কলেজছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।