মানিকগঞ্জে ট্রাক উল্টে চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কয়লাবোঝাই একটি ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে মহাসড়কের টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাকচালকের নাম সাদ্দাম হোসেন (৩৫)। তিনি যশোরের কেশবপুরের খতিয়াখালী এলাকার বাসিন্দা আকবর আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল সকালে ওই ট্রাকটি কয়লা বোঝাই করে যশোরের দিকে যাচ্ছিল।