মানিকগঞ্জে ট্রাকচাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে লতিফ খান (৬০) নামে পুলিশের অবসরপ্রাপ্ত এক হাবিলদার নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতিফ খানের বাড়ি সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লতিফ খান ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মানিকগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ লাশটি মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক বলেন, দুর্ঘটনার পর গোলড়া এলাকা থেকে ট্রাক ও চালক আবদুল আহাদকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।