মানিকগঞ্জে ডাকঘর থেকে দুই লাখ টাকা খোয়া, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ প্রধান ডাকঘর থেকে গতকাল রোববার এক ব্যক্তির দুই লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে ডাক বিভাগের চার কর্মকর্তা ও কর্মচারীর নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই কর্মচারীকে আটক করেছে।মানিকগঞ্জ সদর থানার পুলিশ সূত্র জানায়, মানিকগঞ্জ সদর উপজেলার ঠাটাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য কবীর হোসেন সঞ্চয়পত্র কেনার জন্য স্ত্রী বিউটি কবীরসহ গতকাল দুপুরে তিন লাখ টাকা নিয়ে প্রধান ডাকঘরে যান। দুপুর একটার দিকে তিনি কাউন্টারে গিয়ে অপারেটর আবদুল আজিজের সামনে তিন লাখ টাকা রাখার পর সেখান থেকে দুই লাখ টাকা খোয়া যায়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ডাকঘরের পোস্টম্যান শাজাহান ও সাঈদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, কবীর হোসেনের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।