মানিকগঞ্জে ডাকাতি স্বর্ণালংকার, টাকা ও মোটরসাইকেল লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিচর গ্রামে সোমবার রাতে আওলাদ হোসেনের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা চার ভরি স্বর্ণালংকার, ৫০ হাজার টাকাসহ একটি মোটরসাইকেল লুট করে।গৃহকর্তা আওলাদ হোসেনের ছেলে রিপন হোসেন জানান, দিবাগত রাত দুইটার দিকে ঘরের বাইরে শব্দ শুনে দরজা খুললে ১০-১২ জনের একটি ডাকাত দল ভেতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিমিঞ্চ করে ফেলে। আওলাদ হোসেন, রোকেয়া বেগম ও রিপনকে মারধর করে আলমারি থেকে চার ভরি স্বর্ণালংকার, ৫০ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন সেট লুট করে ডাকাতেরা। তবে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ডাকাতি নয়, চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।