মানিকগঞ্জে তামাক কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গত বৃহস্পতিবার রাতে আকিজ গ্রুপের মালিকানাধীন ঢাকা ট্যোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার চারটি গুদামে রাখা বিপুল পরিমাণ তামাক পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সাটুরিয়ার গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ঢাকা ট্যোবাকো ইন্ডাস্ট্রিজ কারখানায় তামাকের বেশ কয়েকটি বিশাল গুদাম রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ৫ নম্বর গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে ১, ২, ৩ ও ৫ নম্বর গুদামে রাখা তামাক পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর গতকাল সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের মানিকগঞ্জ স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ৈ জানান, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।