মানিকগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে পরিবহন খাতের নিয়ন্ত্রণ নিয়ে গতকাল রোববার দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। পুলিশ দুজনকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল নয়টার দিকে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলা শুরু করেন। খবর পেয়ে কোচ-বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা চাঁদা আদায়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি নান্নু মিয়া ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ উভয় পক্ষের পাঁচজন নেতা-কর্মী আহত হন। নান্নু মিয়া ও মাসুদকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনার প্রতিবাদে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা সড়কে এলোপাতাড়ি যানবাহন রেখে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এর পরই পুলিশ কোচ-বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মফিজ (২২) ও জাহিদ (২০) নামের দুই শ্রমিককে আটক করে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।