মানিকগঞ্জে দুই বাসে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার গাবতলী-বালিরটেক সড়কে গত রোববার রাতে যাত্রীবাহী দুটি বাস ও মোটরসাইকেলে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে যাত্রীদের নগদ অর্থ ও মুঠোফোন সেট লুটে নিয়েছে।জানা গেছে, রোববার রাত ১০টার দিকে ঢাকার গাবতলী ও মানিকগঞ্জ থেকে বালিরটেকগামী দুটি বাস গাবতলী-বালিরটেক সড়কের মানিকগঞ্জ সদর উপজেলার গোকুলনগর এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ে। ডাকাতেরা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে বাস থামিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের নগদ অর্থ ও মুঠোফোন সেট লুটে নিয়ে যায়। ওই সময় সদর উপজেলার তেরদোনা গ্রামের বদু মিয়া নামের এক ব্যক্তি মোটরসাইকেলযোগে সেখান দিয়ে যাওয়ার সময় তাকে থামিয়েও নগদ অর্থ এবং টাকা-পয়সা লুটে নেয় ডাকাতেরা।