মানিকগঞ্জে ধরা পড়েছে ৩৩ জন ভুয়া পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ স্কুলের পরীক্ষার্থী হয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিতে গিয়ে ৩০ জন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার বাংলা পরীক্ষা চলাকালে মানিকগঞ্জের সাটুরিয়া ও দৌলতপুর উপজেলার দুটি পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটকের পর ছেড়ে দেওয়া হয়। সাটুরিয়া উপজেলা নির্বাহী ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই বরাঈদ ইউনিয়নের আবদুর রহমান উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে ২৩ জন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়ে। এদের সবাই সার্ভ আওয়ার সোসাইটি (সার্ভ) নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালনাধীন ছয়টি আনন্দ স্কুলের শিক্ষার্থী। এদিকে জেলার দৌলতপুর উপজেলার পিএস উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে ১০ জন ভুয়া পরীক্ষার্থীর সন্ধান পাওয়া যায়।