মানিকগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নে গতকাল শুক্রবার এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিন্টু মিয়া (২৫) নামের এক তরুণকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুরী গ্রামের বাসিন্দা মিন্টু মিয়া পেশায় বাসচালক।
পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যরা জানান, এক সপ্তাহ আগে মিন্টু বেতিলা-মিতরা ইউনিয়নে তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গতকাল দুপুর দুইটার দিকে ওই গ্রামের এক কিশোরী (১৪) বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন মিন্টু। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে মিন্টুকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।