মানিকগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎশ্বশুর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার রাথুরা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাঁর সৎশ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া হযরত ব্যাপারীকে (৫৫) গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, তিন বছর আগে ওই গৃহবধূর বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর তাঁর স্বামী সৌদি আরবে চলে যান। ৫ জুলাই দুপুরে ঘরে ঘুমিয়ে ছিলেন ওই গৃহবধূ। ওই সময় তাঁর সৎশ্বশুর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূ চিৎকার শুরু করলে শ্বশুর চলে যান।