মানিকগঞ্জে নকল সিডি ভিসিডি জব্দ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাভার ক্যাম্পের সদস্যরা গতকাল মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি দোকান থেকে বিপুল পরিমাণ নকল সিডি, ভিসিডি ও সিডি তৈরির একটি রেকর্ডার মেশিন জব্দ করেছে। দোকানমালিক আজমত আলী অনুপস্থিত থাকায় কর্মচারী আবদুল জব্বারকে আটক করা হয় ।র‌্যাব গোপন খবরের ভিত্তিতে গতকাল বিকেলে বাসস্ট্যান্ড এলাকার মসজিদ মার্কেটের ‘ইসলামী ক্যাসেট ভুবন’ নামের ওই দোকানে অভিযান চালায় বলে র‌্যাব-৪-এর সাভার ক্যাম্পের কমান্ডার মেজর আরিফুর রহমান জানান।