মানিকগঞ্জে নকলের দায়ে বাউবির ৩৪ পরীক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় গতকাল শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টা থেকে দুপুর ১২ পর্যন্ত মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ কেন্দ্রে বাউবির (বিএ/বিবিএস) ইংরেজি প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়। এ পরীক্ষায় জেলার ৪৭৬ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় নকলের অপরাধে জেলা নির্বাহী হাকিম সাইফুল ইসলাম ওই ৩৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কারের আদেশ দেন।