মানিকগঞ্জে নারী ও শিশু সহিংসতা রোধে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের সমাজে এখনো নারী ও শিশুরা অবহেলিত-নির্যাতিত। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সরকারের একার পক্ষে সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ পরিস্থিতির পরিবর্তন করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকা ব্যাপক।’গতকাল সোমবার মানিকগঞ্জে ‘নারীর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ এসব কথা বলেন। ইউএনএফপিএর অর্থায়নে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।কর্মশালায় জেলা তথ্য কর্মকর্তা মো. সায়েম হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নিজাম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিবানী ভট্টাচার্য, জেলা প্রেসক্লাবের সভাপতি নুরতাজ আলম, সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার প্রমুখ। জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন, নারী ও শিশুদের শারীরিক এবং মানসিক নির্যাতন উপস্থাপনের পাশাপাশি এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতও উপস্থাপনের বিষয়টি মনে রাখতে হবে। প্রশিক্ষণ কর্মশালায় যৌতুক ও বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা এবং নারীনীতিবিষয়ক আইন নিয়েও আলোচনা করা হয়। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।