মানিকগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে বিক্ষোভ, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ শহরে নিরবচ্ছিন্ন ও নিয়মিত গ্যাস সরবরাহের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এক সপ্তাহের মধ্যে গ্যাসের সমস্যা সমাধান না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুমকি দেন তঁারা। এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।পেৌরবাসী জানান, সম্প্রতি জেলায় বেশ কয়েকটি কলকারখানা গড়ে উঠেছে। একশ্রেণীর অসাধু সিএনজি পাম্পমালিক সিলিন্ডারে করে এসব কারখানায় অবৈধভাবে গ্যাস বিক্রি করছেন। এ ছাড়া তিতাস গ্যাসের কর্মকর্তারাও অবৈধভাবে ওই সব কারখানায় গ্যাস সরবরাহ করে আসছেন। এ কারণে দিন দিন গ্যাসের সংকট বাড়ছে। দিনে গ্যাস থাকে না বললেই চলে। তাই রাতে তিন বেলার খাবার রান্না করতে হচ্ছে। জানা গেছে, পেৌর সামাজিক কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল পেৌর শহরের শহীদ রফিক সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে গঙ্গাধরপট্টি, বান্দুটিয়া, সেওতা, দাশড়া, পোড়রা, লওখণ্ড, ভুলজয়রা, বেউথা, মানরা ও খালপাড় এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।পেৌর সামাজিক কল্যাণ সমিতির সভাপতি গাজী কামরুল হুদার সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় সমাজতানি্ত্রক দলের (জাসদ) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন খান, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি দীপক কুমার ঘোষ, নারীনেত্রী সাবিহা হাবিব, রিনা আক্তার প্রমুখ।সভাপতি গাজী কামরুল হুদা জানান, প্রতিদিন ভোর পঁাচটা থেকে রাত নয়টা পর্যন্ত গ্যাস থাকে না বললেই চলে। বিষয়টি একাধিকবার তিতাস গ্যাস কতর্ৃপক্ষকে জানালেও তারা ব্যবস্থা নেয়নি। যোগাযোগ করলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মানিকগঞ্জের কার্যালয়ের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম জানান, মানিকগঞ্জে গ্যাসের চাহিদা ১৫ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট। কিন্তু সংকট থাকায় কম সরবরাহ করা হয়।