মানিকগঞ্জে নির্মাণাধীন বাড়ির তত্ত্বাবধায়ক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌরসভার পুড়ড়া এলাকা থেকে গতকাল শুক্রবার দীনহরি বর্মণ (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কৈকুড়ি গ্রামে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।হরি বর্মণ পুড়ড়া এলাকার নিলকমল রায়ের নির্মাণাধীন একটি বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন।মানিকগঞ্জ সদর থানা ও এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কাজ শেষে প্রতিদিনের মতো নির্মাণাধীন বাড়ির পাশে একটি ছাপরা ঘরে ঘুমাতে যান দীনহরি বর্মণ। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত তিনি ঘুম থেকে না ওঠায় বাড়ির মালিক তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু ডাকে সাড়া না দেওয়ায় ঘরে ঢুকে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।নিলকমল বলেন, চার মাস ধরে দীনহরি বর্মণ তাঁর নির্মাণাধীন বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে আসছিলেন। এর মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি যে তাঁকে আক্রোশ থেকে হত্যা করা হতে পারে।