মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মুলজানে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে ঢাকা থেকে পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের একটি বাস ওই স্থানে একটি রিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ওই বাসের কমপক্ষে ২০ যাত্রী আহত হন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আবদুল মালেক খান বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় নীলমণি সাহা ও মিরাজ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বাসটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।