মানিকগঞ্জে পানি বিদ্যুতের দাবিতে নগর ভবন ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি ও বিদ্যুতের দাবিতে শত শত পৌরবাসী গত বৃহস্পতিবার মানিকগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছেন। তাঁরা নগর ভবন ঘেরাও করে পানি ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।জানা গেছে, বেলা ১১টার দিকে পৌর এলাকার কয়েক শ নারী-পুরুষ শহরের দাশরা থেকে মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নগর ভবনে গিয়ে শেষ হয়। সেখানে তাঁরা নগর ভবন ঘেরাও করেন। পরে মেয়র রমজান আলী কয়েক দিনের মধ্যে পানির সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলে তাঁরা ফিরে যান।