মানিকগঞ্জে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ জেলা বিএনপি গতকাল বুধবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। কিন্তু পুলিশের বাধার কারণে তা পণ্ড হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে জেলা বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগিবতণ্ডা হয়। পরে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করেন। সমাবেশে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামিলুর রশিদ খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ ফেরদৌস প্রমুখ।