মানিকগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে গতকাল বৃহস্পতিবার দুটি পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন: হরিরামপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মজনু দেওয়ান (৩৫) ও মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া গ্রামের ইমদাদুল হক (৩২)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ভাড়ারিয়া বাজারের চান মিয়া রাইসমিলের কর্মচারী ইমদাদ মিলের মোটর চালু করার সময় তাঁর লুঙ্গি মোটরের ফিতায় জড়িয়ে পড়ে। এ সময় তাঁর ডান পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হরিরামপুর থানার পুলিশ জানায়, গতকাল সকাল আটটার দিকে ভিলেজ লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হরিরামপুরের ঝিটকা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা মজনুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।