মানিকগঞ্জে পোনা অবমুক্ত করলেন আইনসচিব
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচায় যমুনা নদীতে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেছেন আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল শুক্রবার দুপুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে আইনসচিব প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে আইন মন্ত্রণালয়ের উপসচিব বিকাশ কুমার সাহা, শেখ হুমায়ূন কবির, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, মানিকগঞ্জের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীর, মানিকগঞ্জের নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান, ঢাকার মুখ্য বিচারিক হাকিম মাহবুবুর রহমান সরকার ও মানিকগঞ্জের মুখ্য বিচারিক হাকিম শারমিন নিগার, সিনিয়র সহকারী সচিব মো. খাদেমুল কায়েস উপস্থিত ছিলেন।
পোনা অবমুক্ত করার পর আইনসচিব তাঁর সফরসঙ্গীদের নিয়ে মানিকগঞ্জে নির্মাণাধীন মুখ্য বিচারিক হাকিমের আদালত পরিদর্শন করেন।