মানিকগঞ্জে ফিড কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মাছ ও মুরগির খাবার (ফিড) তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার বেলা একটার দিকে কারখানাটির গুদামে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। বেলা আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছিল।
আগুনে ক্ষয়ক্ষতি বা হতাহত হওয়ার কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুনের কারণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।