মানিকগঞ্জে বজ্রপাতে দুই গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আজ সোমবার দুপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে।
এই দুই গৃহবধূ হলেন উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের মোড়াবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী চায়না আক্তার (২৫) ও তারাইল গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী বিলকিস বেগম (৩৫)।
বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম বলেন, বাড়ির পাশে স্বজনদের সঙ্গে চায়না আক্তার ধান সংরক্ষণের কাজ করছিলেন। বেলা আড়াইটার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে প্রায় একই সময়ে বৃষ্টির মধ্যে গৃহবধূ বিলকিস বেগম টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বজ্রপাতে দুই গৃহবধূর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।