মানিকগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু কিশোরীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কালিন্দি গ্রামে গতকাল শুক্রবার সকালে বজ্রপাতে নোমাজ আলী বিশ্বাস (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে একই উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় লিপি আক্তার (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। বজ্রপাতে নিহত যুবকের পরিবার ও প্রতিবেশীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে নোমাজ আলী নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত নোমাজ কালিন্দি গ্রামের আনসার আলী বিশ্বাসের ছেলে। স্থানীয় শায়েস্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।