মানিকগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদরের দীঘি ইউনিয়নের বন্যার্ত ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।
বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের নতুন বসতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করা হয়। মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস ও সদরের ইউএনও শাহাদাৎ খন্দকার। আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিন মোল্লা। কর্মসূচি বাস্তবায়নে প্রেসক্লাবের সহকারী সম্পাদক শহিদুল ইসলাম ও কার্যকরী সদস্য আবদুল মোমিন বিশেষ ভূমিকা পালন করেন।