মানিকগঞ্জে বাসচাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মানরা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে বাসচাপায় রমজান আলী (৬) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এর ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার পরই বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। এতে ঘটনাস্থলের উভয় পাশে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামাল বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাজনিত মামলার প্রক্রিয়া চলছে।