মানিকগঞ্জে বাসের চাপায় গৃহবধূ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর এলাকায় গতকাল রোববার দুপুরে বাসের চাপায় রিক্তা বেগম (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উপজেলার চারিগ্রাম গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে স্ত্রী রিক্তাকে নিয়ে বাইসাইকেলযোগে বারাহিরচর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন জসিম। বেলা দেড়টার দিকে বারাহিরচর কবরস্থানের কাছে যাত্রীসেবা পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিক্তা নিহত হন। আহত হন জসিম। এ সময় বাসের চালক লাভলু মিয়া ও সহকারী আনোয়ার হোসেনকে আটক করেন এলাকাবাসী।
সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, এ ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যু মামলা হয়েছে।