মানিকগঞ্জে বিএনপির মহাসচিবের বাড়ির মালামাল তছনছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ায় নির্মাণাধীন একটি ভবনে ঢুকে গত রোববার রাতে দুর্বৃত্তরা মালামাল তছনছ করেছে। খোন্দকার দেলোয়ারের ভাতিজা খোন্দকার মনজুর হোসেন জানান, দুর্বৃত্তরা রোববার রাতে বিএনপির মহাসচিবের নির্মাণাধীন ভবনের নিচ তলার একটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বিছানাসহ ঘরের মালামাল তছনছ করে। গতকাল সোমবার সকালে প্রতিবেশীরা ঘরের তালা ভাঙা দেখে বিষয়টি আমাদের অবহিত করে। এরপর ঘিওর থানায় ঘটনা জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।মহাসচিব-পুত্র বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য খোন্দকার আবদুল হামিদ কোনো মালামাল খোয়া গেছে কি না, তা নিশ্চিত করতে পারেননি।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, চুরির উদ্দেশে দুর্বৃত্তরা হানা দিয়ে থাকতে পারে।