মানিকগঞ্জে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে বিদ্যুতায়িত হয়ে দানেজ খান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত জিন্দার খানের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খাঁপাড়া গ্রামের দানেজ বাড়ির পাশে একটি গাছ কাটতে থাকেন। এ সময় গাছের ডাল বিদ্যুতের তারের ওপর গিয়ে পড়ে। পরে ডাল ছাড়াতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।