মানিকগঞ্জে বিবিসির ঢাকা কার্যালয়ের ব্যবস্থাপকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় বিবিসির ঢাকা কার্যালয়ের হিসাব শাখার ব্যবস্থাপক রেজাউল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। তাঁকে বহনকারী মোটরসাইকেলকে একটি বাস ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি ঢাকার মিরপুরের কাজীপাড়ার একটি ভাড়াবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া-সরকারপাড়া গ্রামে। বাবা মৃত নূরুল ইসলাম। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল একটি মোটরসাইকেলে কুষ্টিয়ায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। গতকাল বেলা একটার দিকে উপজেলার নবগ্রাম এলাকায় পৌঁছালে খুলনাগামী আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী কোচ পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে রেজাউলকে উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।