মানিকগঞ্জে বীজ ডিলারদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) বীজ ডিলারদের সমাবেশ হয়েছে। বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা বিএডিসির কার্যালয় প্রাঙ্গণে ওই সমাবেশ হয়।জেলা বীজ ডিলার অ্যাসোসিয়েশন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি শুকুর আলী শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএডিসির ঢাকা জেলার যুগ্ম পরিচালক আবু তালেব, বিএডিসির (সার) যুগ্ম পরিচালক আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জের উপপরিচালক মামুন-উর-রশিদ, বীজ ডিলার অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।সমাবেশে বীজ ডিলাররা চাহিদা অনুযায়ী অঞ্চলভিত্তিক বীজ সরবরাহের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।