মানিকগঞ্জে বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ‘প্রফেসর মাহফুজা খানম-ব্যারিস্টার শফিক আহমেদ বৃত্তি’ প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টার দিকে বৃত্তি পরিচালনা পরিষদের সভাপতি মাহফুজা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, ঢাকার নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, হেলথ অ্যান্ড হোপ হসপিটালের চেয়ারম্যান লেলিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে জেলার ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ৪৭০ জন শিক্ষার্থী এবার বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৩২ জন ট্যালেন্টপুল, ৫৬ জন সাধারণ ও ৭৩ জন বিশেষ কোটায় বৃত্তি পায়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।