মানিকগঞ্জে ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে একজন ব্যাংক কর্মকর্তার বাসা থেকে ২৫ ভরি ওজনের স্বর্ণালংকারসহ ৪৫ হাজার টাকা লুট করেছে ডাকাতেরা।ব্যাংক কর্মকর্তা রেজাউল আবেদীনের ভাষ্যমতে, বিকেল পাঁচটার দিকে সাত-আটজনের একদল ডাকাত তাঁর বান্দুটিয়ার বাসায় ঢুকেই অস্ত্র দেখিয়ে সবাইকে জিম্মি করে আলমারি ও লকারের চাবি নিয়ে নেয়। ডাকাতেরা তাঁর মা, বোন ও ভাগনিকে বাথরুমে আটকে রেখে আলমারি থেকে ২৫ ভরি ওজনের স্বর্ণালংকার, ৪৫ হাজার টাকা ও তিনটি মুঠোফোনের সেট লুটে নেয়। ডাকাতরা চলে যাওয়ার পর তাঁর মা-বোনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। রেজাউল সোনালী ব্যাংক মানিকগঞ্জ শাখায় কর্মরত। ডাকাতির সময় তিনি বাসায় ছিলেন না। মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে তদন্ত চলছে।